সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

০৪ মে ২০২৬, ০২:৫০ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০২:৫১ PM
 ঝড়

ঝড় © সংগৃহীত

সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কি.মি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ করে এসব অঞ্চলের নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার এই বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ অন্যান্য নদীবন্দরগুলোর জন্য আপাতত বিশেষ কোনো সতর্কবার্তা না থাকলেও উল্লিখিত অঞ্চলগুলোতে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

সেইসঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

 

চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬
৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি
  • ০১ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দুঃসংবাদও পেল বাংলাদেশ
  • ০১ নভেম্বর ২০২৬
এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬৩৬৫৬টি—সর্বোচ্চ ঢাকা সেন্ট্…
  • ০১ নভেম্বর ২০২৬