বায়ুদূষণে শীর্ষে আজ কিনশাসা, ঢাকার অবস্থান কত?

২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ AM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ PM
কিনশাসা

কিনশাসা © সংগৃহীত

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।

সকাল ৮টা ৫৮ মিনিটে ১১৭ স্কোর নিয়ে তালিকায় ৮ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কঙ্গোর কিনশাসা, ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২১৬, ১৭১ ও ১৫৬ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। 

পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
নজরুলের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে …
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষ; সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬