বছরের দীর্ঘতম রাত আজ

২১ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

আজ রবিবার (২১ ডিসেম্বর) বছরের দীর্ঘতম রাত। চাঁদের আলোয় মোড়া এই রাতেই চলতি বছরের সবচেয়ে বড় রাতের অভিজ্ঞতা নেবে সবাই। অন্য দিনের তুলনায় আজ রাতে সময়টা যেন একটু বেশি—চাইলে এক বসায় একটা বই শেষ করা যাবে, একটি সিনেমা দেখার জন্য বাড়তি সময় পাওয়া যাবে। ঘুমপ্রিয়দের জন্যও সুখবর, আজ রাতে একটু বেশি সময় ঘুমিয়ে নেওয়ার সুযোগ আছে। কারণ বছরের অন্য যেকোনো রাতের তুলনায় আজকের রাতই সবচেয়ে দীর্ঘ।

অন্যদিকে আগামীকাল সোমবার হবে বছরের ক্ষুদ্রতম দিন। এই ঘটনা ঘটবে উত্তর গোলার্ধের দেশগুলোতে। তবে ঠিক বিপরীত চিত্র থাকবে দক্ষিণ গোলার্ধে—সেখানে একই সময়ে হবে দীর্ঘতম দিন ও সবচেয়ে ছোট রাত।

বছরের এই দীর্ঘতম রাতের কারণ সূর্যের দক্ষিণায়ন। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। এ সময় পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে, ফলে উত্তর গোলার্ধে রাত দীর্ঘ হয়।

মূলত ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন ও রাতের দৈর্ঘ্যেও পরিবর্তন আসে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে, আর উত্তর গোলার্ধ সরে যায় কিছুটা দূরে। এতে উত্তরে সূর্যের আলো তুলনামূলকভাবে কম পড়ে। ফলে সেখানে শীতকাল বিরাজ করে, আর দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল।

২১ ডিসেম্বর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করায় দিনের আলো দ্রুত কমে যায় বলে মনে হয়। তাই দিন ছোট আর রাত দীর্ঘ হয়। এই ঘটনাকেই বলা হয় উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এ সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হলেও উত্তর গোলার্ধে রাত হয় বছরের দীর্ঘতম।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬