ঢাকায় বৃষ্টির আভাস, বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ AM
আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস © সংগৃহীত

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে বজ্রসহ বৃষ্টি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আকাশ। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

সকাল থেকে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যে তা আরও ঘন মেঘে আচ্ছন্ন হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬