ঢাকায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

১৭ আগস্ট ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় সাত সকালেই বৃষ্টি হয়েছে। এদিকে আজ রাজধানীসহ আশেপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৮ আগস্ট) নাগাদ উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী পাঁচদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬