ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

১৮ জুলাই ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:০০ AM
আবহাওয়া ভবন

আবহাওয়া ভবন © সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতিও বাড়তে পারে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কতা সংকেত নেই। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে আজ কোনো সংকেত দেখানোর প্রয়োজন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬