আগামী ২ দিনের আবহাওয়ার নতুন পূর্বাভাস 

১৪ জুলাই ২০২৫, ১২:১৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১১:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ছবি

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত ও কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বিস্তার পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত পৌঁছেছে। এর একটি শাখা বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি।

এ সময় দেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পঞ্চগড়, রংপুর ও নীলফামারীর ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং রংপুরের বাকি অংশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় কমতে পারে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬