চাঁদপুর ছাত্রদলের উদ্যোগে পালাখালে বৃক্ষরোপণ কর্মসূচি

২৫ জুন ২০২৫, ১২:০৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫১ PM
চাঁদপুর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদপুর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখালে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিতে চেয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (২৪ জুন) পালাখাল মাদ্রাসা, পালাখাল উচ্চ বিদ্যালয় ও পালাখাল কলেজে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

আরও পড়ুন: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অটল শিক্ষার্থীরা, কারমাইকেল কলেজে উত্তেজনা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার। এছাড়া পালাখাল কলেজ ছাত্রদল, কচুয়া উপজেলা ছাত্রদলসহ স্থানীয় ছাত্রনেতারা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

ছাত্রদল নেতারা জানান, দেশের পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন কর্মসূচি চলমান থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে।

এসময় ছাত্রদলের নেতারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬