ঢাকার বাতাস আজ ‘মাঝারি’ মানের, বিশ্বে অবস্থান ২৯

০৪ জুন ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৭:৪৫ AM
ঢাকা

ঢাকা © টিডিসি

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ বুধবার (২৭ মে) বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান মাঝারি মানের হয়ে ২৯তম স্থানে অবস্থান করছে। সকাল ৭টায় ৫৩ মিনিটে ৭৫ স্কোর নিয়ে তালিকায় ২৯ নম্বরে ঢাকার অবস্থান।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

চিলির স্যান্টিয়াগো, ভারতের দিল্লি ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৬১, ১৬০ ও ১৪৭ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। 

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬