দুপুর থেকে ১৭ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা

২৯ মে ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দুপুর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১৭ জেলায় ভারি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপের কারণে আজ সকাল থেকে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে এখন পর্যন্ত বৃষ্টি শুরু না হলেও বিকেল ৪ টার মধ্যে সারাদেশে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে।  আজ ও আগামীকাল শুক্রবার (৩০ মে)  সারাদিন দিন বৃষ্টি  স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, আজ দুপুর ১২ টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ভারি বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোতে টানা বর্ষণ চলবে। 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950