টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

০৬ জুন ২০২৬, ০৬:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ শনিবার (৬ জুন) রাত থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ও রূপসীসহ এর আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৬ জুন শনিবার সন্ধ্যা ০৮:০০ ঘটিকা হতে আগামীকাল ৭ জুন রবিবার সকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত কাঁচপুর হতে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় এবং মুড়াপাড়া ও লক্ষ্মণখোলা ডিআরএস (District Regulating Station)-এর আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামত কাজের কারণে ওই নির্দিষ্ট সময় জুড়ে উল্লেখিত এলাকাগুলোর আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সকল শ্রেণির গ্রাহকেরা কোনো গ্যাস পাবেন না এবং আশেপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বা লো-প্রেসার বিরাজ করতে পারে। গ্যাস পাইপলাইনের লিকেজজনিত বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও সরবরাহ লাইনের সুরক্ষায় এই সাময়িক ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই সকাল থেকে সরবরাহ আবার স্বাভাবিক হবে উল্লেখ করে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬