স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ হবে ঢাবির হল

০৭ জানুয়ারি ২০২২, ০৮:৩৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি না মানলে সশরীরে ক্লাস বা হল খোলা রাখা যাবে না বলে সতর্ক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা চালু রাখতে বৃহস্পতিবার (০৬ বৃহস্পতিবার) সন্ধ্যায় জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাস্ক পরিধানসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে পরামর্শ দেয়া হয়েছে।স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনা সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে। ফলে আবাসিক হল খোলা রাখা ও সশরীরে শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হবে।

আরো পড়ুনঃ ঢাকায় আরও ১০ জনের ওমিক্রন শনাক্ত

করোনার সংক্রমণ আবার ক্রমেই বেড়ে চলা, ৯৮ দিনের মধ্যে প্রথমবারের মতো দিনে রোগী শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার মধ্যে সরকার যখন ফের বিধিনিষেধ দেয়ার কথা বলছে, তখন এই সতর্কতা এলো বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার পরপর দুই সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকলে করোনা নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়। আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা অবস্থায় যদি সংক্রমণের হার ফের ৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার পর দুই সপ্তাহ এই পরিস্থিতি থাকে, তাহলে করোনার আরেক ঢেউ ছড়িয়েছে বলে ধরা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী এখনও বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণেই। তবে ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ক্রমেই বেড়ে চলেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনই বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেয়ার মত পরিস্থিতি হয়নি। যেহেতু আমাদের হলগুলো খোলা রয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে আমাদের ক্লাস-পরীক্ষাগুলো চলমান থাকবে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে সেটি আমরা জেনেছি। তবে তাদের হলগুলো খোলা রয়েছে। ঢাবি পুরো ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়টির সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শরীরে ক্লাস বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা রয়েছে এবং চলমান পরীক্ষাগুলা চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশানের কথা ভাবছে বিশ্ববিদ্যালয়টি।

 

ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9