ঢাবিতে হিন্দু ছাত্রীদের জন্য আলাদা মন্দির হচ্ছে

০২ জানুয়ারি ২০২২, ০৫:৪৯ PM
দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেছেন শিক্ষার্থীরা

দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী ছাত্রীদের প্রার্থনার জন্য আলাদা কক্ষের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের পক্ষ থেকে আজ রবিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে দেখা করে শিক্ষার্থীরা এ দাবি জানান।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলোত্তমা শিকদারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মালম্বী প্রায় ৮-১০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রতি উপজেলায় মডেল মন্দির চায় হিন্দু মহাজোট

তিলোত্তমা শিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের জন্য আলাদা হল এবং উপাসনালয় রয়েছে। তবে ছাত্রীদের হলে প্রার্থনার জন্য কোন উপাসনালয় নেই। অসাম্প্রদায়িক এই বিশ্ববিদ্যালয়ে সনাতন ছাত্রীবোনদের জন্য প্রার্থনা কক্ষ বরাদ্দের বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির বিষয়ে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: ‘কোনো মুসলমান কিংবা হিন্দু মন্দিরে কোরআন রাখতে পারে না’  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে কোনো না কোনো হলের সাথে আবাসিক/অনাবাসিক ছাত্র-ছাত্রী হিসেবে যুক্ত থাকতে হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১৪টি এবং ছাত্রীদের জন্য ৫টি আবাসিক হল রয়েছে।

এছাড়া চারুকলা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আলাদা হোস্টেল এবং বিদেশী ছাত্রদের জন্য আন্তর্জাতিক ছাত্রাবাস।

আরও পড়ুন: হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষার অনুরোধ জানিয়ে মোদিকে চিঠি

এরমধ্যে শুধুমাত্র জগন্নাথ হল বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তথা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়সহ আদিবাসী ছাত্রদের জন্য সংরক্ষিত বিশেষ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করে জগন্নাথ হল তার একটি।

বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসক বলেন, সব শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী ছাত্রীরাও হলে থাকেন। তাদের হলগুলোতে প্রার্থনার কোন স্থান ছিলো না। সনাতন ধর্মাবলম্বী ছাত্রীরা তাদের জন্য হলে উপাসনালয় স্থাপনের দাবি জানিয়েছেন। এটা ধর্মীয় মূল্যবোধের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950