রাকসু নির্বাচন চায় রাবি ছাত্রলীগ, ১৭ নির্দেশনা প্রত্যাহার দাবি

২৬ ডিসেম্বর ২০২১, ০৪:১৭ PM
১০ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে রাবি ছাত্রলীগ

১০ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে রাবি ছাত্রলীগ © টিডিসি ফটো

অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনসহ ১০ দফা দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে স্মারকলিপি দেন শাখা ছাত্রলীগের নেতারা।

আরও পড়ুন: নতুন কমিটির দাবিতে রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

স্মারকলিপিতে উল্লেখ করা অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃংঙ্খা পরিবর্তন করা; সান্ধ্য আইন বাতি; ছাত্র সংগঠন থাকা যাবে না বলে যে ১৭টি নির্দেশনা প্রদান করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার; প্রক্টরিয়াল ক্ষমতা শুধু প্রক্টরিয়াল বডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কোন কর্মকর্তার কাছে থাকবেনা; ছেদে-মেয়েদের হলগুলোতে প্রয়োজনে অভিভাবক ও অতিথিদের থাকার অনুমতি দিতে হবে।

আরও পড়ুন: রাতে রোল কল হবে রাবি শিক্ষার্থীদের!

এছাড়া হলগুলোতে বিশেষ করে মেয়েদের হলগুলোতে কর্মকর্তা-কর্মচারী-আয়াদের দুর্ব্যবহাররোধ করতে হবে এবং এমন অভিযোগ পেলে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে; হলগুলোর ডাইনিং ও ক্যান্টিরের খাবারের গুনগত মান উন্নত করতে হবে; ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানগুলোর গুণগত মান বৃদ্ধিসহ মূল্য নির্ধারণ করে দেয়া এবং সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে ছাত্র সংগঠনে জড়াতে নিষেধাজ্ঞা!

এসময় বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২০ ডিসেম্বর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রাকসু আন্দোলন মঞ্চ। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন বন্ধ থাকায় প্রশাসনের স্বেচ্ছাচারীতা এবং নানান অনিয়ম ও দুর্নীতির মতো কলঙ্কজনক ঘটনা ঘটছে। যা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করছে। ‘৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী ডিসেম্বর মাসেই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9