ঢাকা বিশ্ববিদ্যালয়

বিবাহিত ছাত্রীদের হলে না থাকার বিধি বাতিল চেয়ে আইনি নোটিশ

২২ ডিসেম্বর ২০২১, ১১:০০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেয়েদের হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালা সংশোধন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির এ নোটিশ পাঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রোক্টর এবং কুয়েত-মৈত্রী, সামসুন্নাহার ও সুফিয়া কামাল হলের প্রোভোস্টকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিবাহিত ছাত্রীদের ঢাবির হলে থাকার বিষয়ে সিদ্ধান্ত আসছে

নোটিশে বলা হয়েছে, ঢাবি প্রশাসনের ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অসন্তোষ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাছাড়া ওই সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী। এ বিধানের ফলে কার্যত বিবাহিত শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবে।

আরও পড়ুন: বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত

তাই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বিবাহিতদের সিট বাতিল ইস্যুতে আন্দোলনে যাচ্ছে ছাত্রসংগঠনগুলো

বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে বিবাহিতদের থাকতে না দেয়ার নিয়মটির কঠোর সমালোচনা করেছেন ছাত্রনেতারা। তারা বলেছেন, এ নিয়মটি চরম বৈষম্যমূলক ও নারীর শিক্ষার অগ্রগতির পরিপন্থী। অবিলম্বে প্রশাসন এ নিয়ম বাতিল না করলে কঠোর আন্দোলনের যাওয়ার কথা বলেছেন ছাত্র সংগঠনগুলো।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালা সংশোধনের দাবির প্রেক্ষিতে নিয়মিত সভা ডেকেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। আজ বুধবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির প্রধান ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির গণমাধ্যমকে বলেন, অন্যান্য বিষয়ের সাথে ছাত্রী হলের বিষয়টিও আলোচনার তালিকায় আছে। তারা আবেদন করেছেন উপাচার্যের কাছে। উপাচার্য মহোদয়ই আমাদের আবেদনটি দেখতে বলেছেন।

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence