পুষ্পস্তবকে বানান ভুল চবি বঙ্গবন্ধু পরিষদের

১৬ ডিসেম্বর ২০২১, ০১:২৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসের পুষ্পস্তবকে বানান ভুল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বঙ্গবন্ধু পরিষদ। এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকে ‘বুদ্ধিজীবী’ বানান ভুল করে এই পরিষদ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করার সময় বিষয়টি নজরে আসে।

আরও পড়ুন: বিসিএসের প্রিলি দিয়েই চবি ভর্তি পরীক্ষায় বসলেন মাসুদ!

এতে ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ লিখতে গিয়ে ‘মুক্তিযুদ্ধে’ বানানকে ‘মুক্তিযোদ্ধে’ ও ‘অংশগ্রহণকারী’ বানানকে ‘অংশগ্রহনকারী’ লেখা হয়।

এছাড়া নিয়ম না মেনে স্বাধীনতা স্মৃতি ম্যুরালের উপরে পুষ্পস্তবক রাখা ও প্রটোকল না মেনে আগে পুষ্পস্তবক অর্পণের অভিযোগও উঠেছে পরিষদটির বিরুদ্ধে।

আরও পড়ুন: প্রেমিকার বর্তমান প্রেমিককে অপহরণ করলেন চবি শিক্ষার্থী

এর আগে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকেও বুদ্ধিজীবী বানানকে ‘বুদ্ধিজীবি’ লেখে পরিষদটি। যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

এ বিষয়ে চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী বলেন, এটা টাইপিং মিসটেক হয়েছে। যেটা হওয়া উচিত ছিলো না। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকালে আমরা যখন এটা দেখেছি, তখন পরিবর্তন করার সময় ছিলো না।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9