ঢাবি ছাত্রীর মৃত্যু: স্বামীর সাতদিনের রিমান্ড আবেদন

১৫ ডিসেম্বর ২০২১, ০৩:৩৩ PM
স্বামীর সঙ্গে ঢাবি ছাত্রী ইলমা

স্বামীর সঙ্গে ঢাবি ছাত্রী ইলমা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখার আবেদীনের সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বুধবার (১৫ ডিসেম্বর) ইফতেখার আবেদীনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

আরও পড়ুন: প্রবাসী স্বামী ফেরার ৫ দিনের মাথায় লাশ হলেন ঢাবি ছাত্রী

এরপর বনানী থানায় দায়ের হওয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। বিকেল সাড়ে ৩টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এ বিষয়ে শুনানি হবে।

সংশিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানান।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী মেঘলাকে হত্যার অভিযোগ

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। তবে ইলমার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি ইলমা আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

এ ঘটনায় রাতেই ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় ইলমার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে আসামি করা হয়।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬