ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি শুরু ১৬ নভেম্বর

১৪ নভেম্বর ২০২১, ০১:২৯ PM
 ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ২.৫৬ শতাংশ শিক্ষার্থী। মোট পাস করেছে ২৫৮ জন শিক্ষার্থী।

রবিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।

‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর ২০২১ থেকে ২২ নভেম্বর ২০২১তারিখের মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬