রাবির সাবেক অধ্যাপক শামসুল ইসলাম মারা গেছেন

১৩ নভেম্বর ২০২১, ০৬:০৬ PM
অধ্যাপক শামসুল ইসলাম

অধ্যাপক শামসুল ইসলাম © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন। শুক্রবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুম এ অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় রসায়ন বিষয়ে তাঁর উচ্চশিক্ষা এবং গবেষণায় অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি তাঁর মৃত্যুতে দেশ এক অন্যতম মেধাবী রসায়নবিদ শিক্ষক হারালো বলে উল্লেখ করেন তিনি।

তাছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

১৯৫০ সালে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জন্মগ্রহণ করেন অধ্যাপক শামসুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে ১৯৭০ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসসি ও ১৯৭২ সালে প্রথম শ্রেণিতে ২য় স্থান অধিকার করে এমএসসি ডিগ্রি লাভ করেন।

পরবর্তীতে ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন এবং ১৯৯৫ সালে প্রফেসর পদে উন্নীত হন। দীর্ঘ অধ্যাপনা শেষে ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন তিনি।  

এছাড়া এ অধ্যাপক উল্লেখযোগ্য সংখ্যক মাস্টার্স গবেষণা তত্ত্বাবধান করেছেন। এমনকি দেশ-বিদেশে বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তাঁর বিশের অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আগামী সোমবার বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে অধ্যাপক শামসুল ইসলামের মরদেহ দাফন করা হবে।

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার
  • ১৭ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ৩১ আগস্ট…
  • ১৭ আগস্ট ২০২৬
ইউরোপ যেতে ৩৮ বাংলাদেশির ভূমধ্যসাগর পাড়ি, প্রাণ গেল ৯ জনের—…
  • ১৭ আগস্ট ২০২৬
অটোরিক্সার কারখানায় নজর নেই প্রশাসনের, অভিযান শুধু সড়কে
  • ১৭ আগস্ট ২০২৬
দীনেশ ত্রিবেদী বললেন— প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর …
  • ১৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবির দুই ছাত্রী হলে নেই ক্যান্টিন—খাবার-পণ্য কিনতে ভো…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage