এমফিল ডিগ্রি অর্জন করলেন সাংবাদিক মাশরুর শাকিল

১২ নভেম্বর ২০২১, ০৭:৫৯ PM
মাশরুর শাকিল

মাশরুর শাকিল © টিডিসি ফটো

চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার মাশরুর শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘বাংলাদেশে জননীতি প্রণয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আলোকে পর্যালোচনা’ (Role of Media in Public Policy Making Process of Bangladesh: A Case Study on Extra-Judicial killing)।

তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তী। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এর আগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মাশরুর শাকিল ২০১৯ সালে ব্রিটিশ সরকারের মর্যাদাপূর্ণ শিভেনিং ফেলোশিপ নিয়ে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার পড়াশোনা করেছেন। তার প্রকাশিত বইগুলো হচ্ছে, টেলিভিশন সাংবাদিকতা নিয়ে ‘টেলিভিশন সাংবাদিকতার আদ্যোপান্ত’, কলাম সংকলন ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’। রবীন্দ্রনাথের সাংবাদিকতা বিষয়ে তার গ্রন্থ ‘রবীন্দ্রনাথ ও সাংবাদিকতা’ অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে।

তিনি চট্টগ্রামের বাঁশখালীর বড়ঘোনা ইউনিয়নের ব্যবসায়ী জাকের আহমদ ও জান্নাতুন নঈমের তৃতীয় সন্তান।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ঢাবি সিন্ডিকেট সভায় ১৭ জনকে এমফিল ডিগ্রি এবং ২৪ জনকে পিএইচডি ডিগ্রি দেয়া হয়।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬