জাবির সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা মারা গেছেন

১২ নভেম্বর ২০২১, ১২:১২ AM
অধ্যাপক শাহীন মাহবুবা কবীর

অধ্যাপক শাহীন মাহবুবা কবীর © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর মারা গেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় নিজের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি দুই বছরের বেশি সময় ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, এক বোন ও অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

৪০ বছরের বেশি সময় অধ্যাপনার পাশাপাশি শাহীন মাহবুবা কবীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সাহিত্যকর্ম বাংলায় অনুবাদ করেছেন।

শাহীন মাহবুবা কবীর জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষাবিদ মেহের কবীরের বড় মেয়ে। বাবার সঙ্গে তাঁর যৌথভাবে অনূদিত ও প্রকাশিত স্যামুয়েল বেকেটের ১৫টি নাটকের একটি বই আছে। বাদ আসর রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হয়েছে।

কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage