তিন দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ কাল

৩১ মে ২০২১, ০২:৪৫ PM
সমাবেশ

সমাবেশ © ফাইল ছবি

 বিশ্ববিদ্যালয় খোলা ও শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত টিকা নিশ্চিত করণের দাবি নিয়ে সোচ্চার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট। এ পরিপ্রেক্ষিতে সংগঠনটি রোডম্যাপ ঘোষণাসহ ৩ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার (১লা জুন) ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সবাবেশের ডাক দিয়েছে।

কর্তৃপক্ষের কাছে তাদের তিন দফা দাবি হলো, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করতে হবে, হল খুলে দিয়ে পরীক্ষা নিতে হবে, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা প্রদান করতে হবে।

এদিকে এ বিষয়ে আজ সোমবার ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আগামীকাল ১ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন। তিনি আরও জানান,তারা অনলাইন পরীক্ষা ও সশরীরে উপস্থিত পরীক্ষার মধ্যে দ্বিতীয়টিকে অগ্রাধিকার দেবেন।

ট্যাগ: ঢাবি
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬