দক্ষ মানব সম্পদ তৈরি করতে ঢাবির ‘কর্মসূচি’

০৯ এপ্রিল ২০২১, ০২:২২ PM
ঢাবি

ঢাবি © ফাইল ফটো

ভাষা দক্ষতা অর্জন ও নিয়োগযোগ্য করে গড়ে তোলার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে গ্র্যাজুয়েটদের জন্য ‘গ্র্যাজুয়েট প্রমোশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।বৃহস্পতিবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডিনস্ কমিটির সুপারিশ এবং একাডেমিক পরিষদের অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং এসডিজি’র লক্ষ্য অর্জনে অবদান রাখতে সক্ষম যথোপযুক্ত দক্ষ মানব সম্পদ তৈরির করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচির আওতায় দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, বিভাগ, শিল্প প্রতিষ্ঠানের সাথে আন্তঃসম্পর্ক ও আন্তঃসহযোগিতার জন্য সমঝোতা চুক্তি বা বিনিময় চুক্তি সম্পাদন করবে। এছাড়া শিক্ষার্থীদের বাংলা, ইংরেজিসহ অন্য যে কোনো একটি আন্তর্জাতিক ভাষা শেখার জন্য উদ্যোগ নেয়া হবে।

জাতীয়,আন্তর্জাতিক ও বহুজাতিক সরকারি, বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটদের নিয়োগযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রায়োগিক জ্ঞান শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ নিজ নিজ অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকরা সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে এ বিষয়ে মৌলিক নীতিমালা প্রণয়ন করবেন। যেখানে শিক্ষার্থীদের মৌলিক ও ব্যবহারিক বিষয় যেমন- চালচলন, সৌজন্যবোধ, কর্পোরেট শিষ্টাচার, উপস্থাপনা, প্রযুক্তির ব্যবহার, ভাষার দক্ষতা প্রভৃতি অন্তভুক্ত থাকবে।

নীতিমালার আলোকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬
এবার এক ধাপেই শেষ হবে কলেজে ভর্তি আবেদন, থাকছে না মাইগ্রেশন
  • ১৯ আগস্ট ২০২৬
ইবিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি …
  • ১৯ আগস্ট ২০২৬