ঢাবিতে দ্বিতীয় ডোজে প্রথম করোনার টিকা নিলেন অধ্যাপক সামাদ

০৮ এপ্রিল ২০২১, ১০:৪৫ AM
ঢা‌বি থে‌কে কো‌ভিড-১৯ এর  ২য় ডোজে প্রথম টিকা নি‌য়ে‌ছেন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

ঢা‌বি থে‌কে কো‌ভিড-১৯ এর ২য় ডোজে প্রথম টিকা নি‌য়ে‌ছেন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ © ফাইল ছবি

ঢাকা ‌বিশ্ব‌বিদ্যালয় থে‌কে কো‌ভিড-১৯-এর টিকার দ্বিতীয় ডোজও প্রথম নি‌য়ে‌ছেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড সেন্টারে তিনি টিকা গ্রহণ করেন।  

টিকা গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এসময় খুব সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এছাড়াও দ্বিতীয় ডোজ টিকা নিয়ে তিনি অনেকটা নিরাপদবোধ করছেন বলেও জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করোনার প্রথম ডোজে প্রথম টিকাও নিয়েছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. সামাদ।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬