মোর্শেদ আলীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

০৭ এপ্রিল ২০২১, ০২:২৯ PM
ঢাবি

ঢাবি © লোগো

বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মোর্শেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক শোক বাণীতে এ তথ্য জানানো হয়।

শোক বাণীতে উপাচার্য বলেন, মোর্শেদ আলী ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন প্রবীণ রাজনীতিবিদ। ষাটের দশকে ৬৬’র ছয়দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র নেতা ও ডাকসু’র জিএস হিসেবে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের পটভুমি তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ ও দেশের রাজনৈতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য প্রবীণ এই রাজনীতিবিদ স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন ডাকসুর সাবেক জিএস মোর্শেদ আলী আর নেই

শোক বাণীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য।

এর আগে বুধবার (৬ এপ্রিল) সকাল সাড় ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোর্শেদ আলী।

উল্লেখ্য, মোর্শেদ আলীর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬
এবার এক ধাপেই শেষ হবে কলেজে ভর্তি আবেদন, থাকছে না মাইগ্রেশন
  • ১৯ আগস্ট ২০২৬
ইবিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি …
  • ১৯ আগস্ট ২০২৬