শহীদ বুদ্ধিজীবীর নামে ঢাবিতে ভবনের নামকরণ দাবি

০৭ এপ্রিল ২০২১, ১২:৪৮ AM
শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা

শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারে নির্মিতব্য ভবন শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজার নামে করার দাবি জানিয়েছে ‘গৌরব ৭১’ নামে একটি সংগঠন। মঙ্গলবার (৬ এপ্রিল) সংগঠনটির সভাপতি এস এম মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এফ এম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমের বদৌলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ সংক্রান্ত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করেছি, একজন বিশিষ্ট ব্যবসায়ীর নামে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নির্মিতব্য ভবনের নামকরণ করার জন্য উঠেপড়ে লেগেছে একটি মহল।

“আমরা এই প্রচেষ্টার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি গৌরবদীপ্ত, গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যে কোনো স্থাপনার নামকরণ করার ক্ষেত্রে এ ধরনের একটি সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিকে উপেক্ষা করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে ভবনের নামকরণের সিদ্ধান্ত ‘অত্যন্ত লজ্জাকর’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতির জন্য ‘খুবই অপমানজনক’ মনে করছে গৌরব ৭১।

শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজার নামে নির্মিতব্য ভবনটির নামকরণের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, এর গৌরবের ইতিহাস ও ঐতিহ্যকেই তুলে ধরা হবে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা আল বদর সদস্যরা অন্য অনেক বুদ্ধিজীবীর মতো ডা. মোর্তজাকে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বাসভবন থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনিই একমাত্র শহীদ চিকিৎসক।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬