অনির্দিষ্টকালের জন্য স্থগিত সাত কলেজের সকল পরীক্ষা

০৪ এপ্রিল ২০২১, ০৮:৩০ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ রবিবার ( ৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ ছানাউল্লাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত, মানোন্নয়ন) এবং ২০১৮ সনের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ (নতুন সিলেবাস) পরীক্ষা সমূহ স্থগিত করা হলো ৷ স্থগিতকৃত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ৷

ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক(ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, চলমান এসব পরীক্ষার সাথে অনার্স ১ম বর্ষের ফরম পূরণের কার্যক্রম, বিভিন্ন বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাও স্থগিত থাকবে৷ লকডাউনে এসব কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ৷

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬