‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি’

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২০ PM

© টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করে হল খুলতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও তারা জানান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‍রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। পরে বিকেল ৪টার দিকে একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের দিকে যান শিক্ষার্থীরা।

এসময় প্রধান ফটকে তালা দিয়ে দেন কর্তৃপক্ষ। সেখানে ‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি’সহ নানান স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। এদিকে, বেলা সাড়ে ৪টার দিকে ৫ সদস্যের একটি দল ভিসি কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। এসময় আন্দোলরত শিক্ষার্থীরা কার্যালয়ের বাইরে অবস্থান করেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থানর করতে পারবেন না।

এসময় তিনি শিক্ষার্থীদের টিকা না দিয়ে হলে নিয়ে আসাটা বিপদজনক বলেও মন্তব্যও করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, কার্যালয়ে গিয়ে হল খুলতে ভিসিকে স্মারকলিপি দেওয়া হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও তিনি জানান। 

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬
‎জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিলসহ চার দা…
  • ১৯ আগস্ট ২০২৬
অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কুল রক্ষায় বারবার আশ্বাস, শেষ পর্যন্ত তিস্তার গর্ভে ‘ভোরে…
  • ১৯ আগস্ট ২০২৬