বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক লাঞ্ছিত, ধর্মঘটের ঘোষণা

২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৪ AM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

অফিস সহায়কের (এমএলএসএস) হাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক রেসিডেন্ট চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ওই চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় রেসিডেন্টসহ অন্য চিকিৎসকরা অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) সূত্রে এ তথ্য জানা গেছে ।

বিডিএফের সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে  বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ফেইজ-বি আবাসিক একজন চিকিৎসক এমএলএসএস কর্তৃক লাঞ্ছিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা রেসিডেন্টসহ সব চিকিৎসক আজ বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে অবস্থান ধর্মঘট করব।’

তিনি বলেন, ‘লাঞ্ছনাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটা আমাদের দাবি। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত কাজে যোগদান করবেন না কোনো রেসিডেন্ট। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। বিশ্ববিদ্যালয় মামলা না করলে, বিডিএফ মামলা করবে।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার দিন ছুটিতে ছিলাম। পরে বিষয়টা জানার পর এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাকি কাজ শেষ হবে। আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর পর্যায়ক্রমে বাকি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence