হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে জাবি প্রশাসনকে আল্টিমেটাম

২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ আল্টিমেটাম দিয়েছেন তারা।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা। এসময় আরও ৬টি দাবির কথা জানায় তারা।

তাদের অন্যান্য দাবি সমূহের মধ্যে রয়েছে-ঘটনার সুষ্ঠু বিচার দাবি, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসে প্রত্যাবর্তন, হল খুলে দিয়ে মৌলিক সেবা নিশ্চিত করা এবং হামলার সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করাসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অস্থিরতার দায় প্রশাসনকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে এক ছাত্রী এসব দাবি তুলে ধরে বলেন, এ ঘটনায় রাষ্ট্রদ্রোহী মামলা করার কথা বলছে প্রশাসন। তবে আমরা বলতে চাই অজ্ঞাত কারও নামে এ মামলা করা যাবেনা। কারণ কারা হামলায় জড়িত এটা সবাই জানে। মামলার জন্য আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি।

গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬