জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একে একে সব হলের তালা ভাঙছে আন্দোলনকারীরা (ভিডিও)

২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৮ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর আবাসিক হল খোলা দাবিতে আল্টিমেটাম শেষ হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দেয়া এ আল্টিমেটামের পর শিক্ষার্থীদের আন্দোলনে এসে কথা বলেন শিক্ষকরা। 

তবে শিক্ষার্থীদের দাবি না মানায় তারা ক্যাম্পাসে ফের বিক্ষোভ শুরু করছেন। এসময় আন্দোলনকারীদের ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে একে একে সব হলের প্রধান ফটকের তালা ভাঙা শুরু করেছে।

সরকারি সিদ্ধান্তের বাইরে জাবির হল খোলার অভিপ্রায় নেই

জানা যায়, দুপুর ১২টার পর প্রথমে আন্দোলনকারীদের আল বেরুনী হলের তালা ভাঙতে দেখা গেছে। তবে তারা হলের ভেতরে প্রবেশ করেনি। এসময় তারা হলের সামনে কিছু সময় অবস্থান নিয়ে ফের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এরপর সাড়ে ১২টার দিকে ফজিলাতুন্নেছা হলের তালা ভাঙতে দেখা গেছে।

কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬