চবির আইন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যু

০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫ AM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক এম শাহ আলম মারা গেছেন। আজ সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।

বিষয়টি নিশ্চিত করে চবির আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, পাকস্থলীতে রক্তক্ষরণের পর এক সপ্তাহের মতো আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শাহ আলম। উনার বয়স হয়েছিল ৬৮ বছর।

অধ্যাপক এম শাহ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগেরপ্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন তিনি। 

অধ্যাপক শাহ আলম ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯৯ সালে তিনি আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামে নিপীড়ন ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ম…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬