পানিতে ডুবে জাবি শিক্ষার্থী সিয়ামের মৃত্যু

০৭ আগস্ট ২০২০, ১০:১২ PM

© সংগৃহীত

করতোয়ার শাখা নদীতে গোসল করতে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকাল পৌনে ৪টায় গাইবান্ধায় তিনি মারা যান।।

ওই শিক্ষার্থীর নাম আল মুহাইমিন সিয়াম। তিনি জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান জাবি শাখার সহ-সম্পাদক ছিলেন সিয়াম।

সিয়ামের সঙ্গে থাকা জাবির ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রোহান বলেন, সিয়াম ও আমরা কয়েকজন বন্ধু গাইবান্ধার হাসবাড়ির করতোয়া শাখা নদীতে দুপুর ১টার দিকে গোসল করতে যাই। গোসল করে ওঠার সময় দেখি, সিয়াম ও আমার আরেক বন্ধু সাজিদ ডুবে যাচ্ছে। পরে আমরাসহ গ্রামের মানুষ এসে সিয়াম ও সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে সিয়ামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি। এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, জাবির প্রাক্তন ছাত্র ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ রনি, আল আমিন মৃদুল, আব্দুল্লাহ আল মামুন, আজহারুল ইসলাম অপু, সৈয়দ দিদারুল ইসলাম ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল সিয়ামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা তার বিদেহি আত্মার মাগফিরাতও কামনা করেন।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬