ঢাবির সাবেক অধ্যাপক এম সাইফুল্লাহ মারা গেছেন

০৪ আগস্ট ২০২০, ০৩:৫৭ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম সাইফুল্লাহ ভূঁইয়া (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। গত শুক্রবার রাতে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরটি জানায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দশক শিক্ষকতা করে ২০০৭ সালে অবসরে যান অধ্যাপক সাইফুল্লাহ ভূঁইয়া। পরে সিনিয়র ফুলব্রাইট ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব মেরিল্যান্ড, কলেজ পার্কে শিক্ষকতায় যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সেখানেই সাইফুল্লাহ ভূঁইয়ার শিক্ষকতার শুরু। পরে কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। অধ্যাপক সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের ভারপ্রাপ্ত প্রভোস্টের দায়িত্বেও ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতি একজন খ্যাতিমান শিক্ষাবিদকে হারাল। শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য এই গুণী রাষ্ট্রবিজ্ঞানী স্মরণীয় হয়ে থাকবেন।”

দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন অধ্যাপক সাইফুল্লাহ ভূঁইয়া। তার বড় ছেলে শাহরিয়ার ভূঁইয়া কানাডায় এবং বড় মেয়ে শারমিন সুলতানা যুক্তরাষ্ট্রে থাকেন। ছোট মেয়ে আইরিন সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

 

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬