ঢাবি প্রক্টরিয়াল টিমের উপর হামলায় সাত জন আটক

০৩ আগস্ট ২০২০, ১১:১২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের চার সদস্যের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে শাহবাগ থানা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হয়েছে। আটককৃতদের এখন জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাবি প্রক্টর। ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ডের দুঃসাহস কেউ করবে না বলেও আশা তার।

এর আগে শনিবার ঈদুল আজহার দিন সন্ধ্যা সাতটার দিকে টিএসসি মোড়ের সড়কদ্বীপ এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের চার সদস্যের ওপর হামলা চালিয়েছে বহিরাগত একাধিক ব্যক্তি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে।

এই ঘটনার রাজধানীর শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘দ্বৈতনীতি বন্ধ করুন’, ফিফাকে বার্তা ওজিলের
  • ২৪ অক্টোবর ২০২৬
বাতিল সাড়ে ১৩ লাখ আবেদন, সংশোধন হয়েছে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি
  • ২৪ অক্টোবর ২০২৬
‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ …
  • ২৪ অক্টোবর ২০২৬
শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই…
  • ২৪ অক্টোবর ২০২৬
বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬