বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৯ জুলাই ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎‎ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তি এবং স্টিকারবিহীন যানবাহনের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই বিকেল ৫টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত স্টিকারবিহীন গাড়ি, মোটরসাইকেল ও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
‎
‎বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬