ভারী বৃষ্টির কারণে সোমবারের সব পরীক্ষা স্থগিত করল ঢাবি

১২ জুলাই ২০২৬, ০৮:৪৩ PM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৯:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামীকাল সোমবার (১৩ জুলাই) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আদিষ্ট হয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া অভ্যন্তরীণ পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত হলেও, এর অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটসমূহের চলমান পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও পরীক্ষার সাথে যুক্ত সকলকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬