শিক্ষার নিরাপদ পরিবেশের দাবিতে প্রক্টর বরাবর ঢাবি ছাত্রশিবিরের স্মারকলিপি

২৩ জুন ২০২৬, ১০:২৮ PM
প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান

প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তোলা এবং ফুটবল বিশ্বকাপের খেলা প্রদর্শনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট অনিয়ন্ত্রিত পরিবেশ ও নিরাপত্তাহীনতা দূর করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৩টায় প্রক্টর অফিসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি কাজী আশিকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতাকর্মী ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন এর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করেন, ‘সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বকাপের খেলা প্রদর্শনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত জনসমাগম, বহিরাগতদের অবাধ বিচরণ এবং নিরাপত্তাহীনতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। টিএসসি, ভিসি চত্বর, মুহসীন হলের মাঠ ও হলপাড়াসহ বিভিন্ন স্থানে মাসব্যাপী খেলা দেখার আয়োজনে কোনো সুনির্দিষ্ট ও নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় ক্যাম্পাসের স্বাভাবিক একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ‘গত এক সপ্তাহেই ক্যাম্পাসে একাধিক নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত ও উদ্বেগজনক। এ ছাড়া কিছু বহিরাগত ব্যক্তির অসদাচরণ, মোটরবাইকের বেপরোয়া গতি, উচ্চশব্দে চিৎকার এবং যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।’

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রক্টর বরাবর ৪ দফা দাবি পেশ করা হয়।

দাবিসমূহ হলো: ১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. খেলা প্রদর্শনসহ বড় জনসমাগমের স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করতে হবে। ৩. খেলা প্রদর্শনের ভেন্যুগুলোতে ছাত্রীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আয়োজকদের কঠোর নির্দেশনা দিতে হবে। ৪. ভেন্যুগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে এবং ধূমপায়ীদের জন্য আলাদা জোন নির্ধারণ করতে হবে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬