মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০ জুন ২০২৬, ০৩:২৮ PM , আপডেট: ১০ জুন ২০২৬, ০৩:৪৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের অদূরে আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ৯০ দিনে ৩০ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, উচ্চশিক্ষার নেতৃত্বে আরও পরিবর্তন আসছে

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে আমি ঘটনাস্থলেই আছি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছি না। পরে বিস্তারিত জানাব।’

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা …
  • ১৯ অক্টোবর ২০২৬
দলের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে হচ্ছে
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগে যাকে দূষলেন হাসনাত আব্দ…
  • ১৯ অক্টোবর ২০২৬
যত্রতত্র পোস্টার ও দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা দিল ডিএনসিসি, অম…
  • ১৯ অক্টোবর ২০২৬