ময়মনসিংহে কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

০৯ জুন ২০২৬, ১২:৫৪ PM
হত্যাকাণ্ডের শিকার নাহিয়ান রবিন

হত্যাকাণ্ডের শিকার নাহিয়ান রবিন © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা নাহিয়ান রবিন (২৪) নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছেন নিহতের বন্ধু মাসুম।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার পৌরশহরের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং মোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন রবিন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে বন্ধু শাকিবুল হাসান মাসুমের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মাজার রোড মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা ৬-৭ জন মুখোশধারী তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে রবিন ও মাসুমের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এতে তারা দিশেহারা হয়ে পড়লে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় মাসুম কোনোভাবে পালিয়ে প্রাণে বাঁচলেও রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন রবিন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

রবিনের বন্ধু মাসুম বলেন, ‘আমরা জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী আমাদের পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়। আমি কোনোমতে পালিয়ে বাঁচলেও ওরা রবিনকে নির্মমভাবে কুপিয়েছে।’

একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত বাবা মোফাজ্জল হোসেন বলেন, ‘আমার সব স্বপ্ন ছিল ছেলেকে ঘিরে। সন্ত্রাসীরা আমার বুক খালি করে দিয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আতিকুর রহমান বলেন, শিক্ষার্থী হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9