এক মাসের ছুটি পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা, শিক্ষক-কর্মকর্তাদের ছুটি বাড়ল একদিন

১৪ মে ২০২৬, ১২:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিস খোলা থাকবে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, সরকার ঘোষিত ছুটির সাথে সমন্বয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ফলে ঈদুল আজহা উপলক্ষে পূর্বঘোষিত ছুটি একদিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বলে জানা গেছে।

আরও পড়ুন: ঢাবির সিনেট সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ ৫ জন

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির সাথে সমন্বয়পূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতঃপূর্বে ঘোষিত ২৪-৩০ মে তারিখের ছুটির সাথে আগামী ৩১ মে তারিখ একদিন অফিস ছুটি বর্ধিত করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের তথ্য মতে, এক মাসের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। ঈদুল আজহা ছাড়াও গ্রীষ্মকালীন ছুটিও এরমধ্যে রয়েছে।

জানা গেছে, আগামী ২১ মে থেকে শুরু হবে ছুটি। যা বলছে আগামী ২১ জুন পর্যন্ত। ছুটি শেষে আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬