চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

১৫ জানুয়ারি ২০২৬, ০২:৩১ PM
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি © টিডিসি

নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও অবস্থান পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। এ সময় উপ-উপাচার্যের মেয়েসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্য নেতাকর্মীরা।

ছাত্রদলের চার দফা দাবিগুলো হলো- নিয়োগে স্পষ্ট স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ।, উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিল, ইউজিসির নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিভাগীয় আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম মেধার চরম অবমূল্যায়ন, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষাব্যবস্থার ওপর গুরুতর আঘাত। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের মেয়ে ফলে পিছিয়ে থেকেও নিয়োগ পেয়েছেন। এই প্রশাসন নিয়োগ নিয়েই ব্যস্ত। আমরা সব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছি।’

প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9