চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও ৬টি ই-কার চালু

২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৩ PM
চবিতে আরও ৬টি ই-কার চালু করা হয়েছে

চবিতে আরও ৬টি ই-কার চালু করা হয়েছে © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াত সমস্যা নিরসনে নতুনভাবে আরও ৬টি ই-কার চালু করা হয়েছে। এর মধ্যে দিয়ে বর্তমানে ক্যাম্পাসে মোট ১২টি ই-কার চলাচল করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নতুন ই-কারগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি ছিল ই-কারের সংখ্যা বৃদ্ধি করা। প্রশাসনের সহায়তায় আরও ৬টি ই-কার যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে ই-কারের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। যেসব হল, ফ্যাকাল্টি বা স্থানে ই-কারের চলাচল নেই সেসব জায়গায় নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণ করে ই-কার চলাচল নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষার্থী ই-কারের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। ভাড়া কমানোর বিষয়টি নিয়ে আমরা শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ই-কারের সংখ্যা বৃদ্ধি করেছি। প্রয়োজনে ভবিষ্যতে আরও ই-কার সংযোজন করা হবে। যেসব স্থানে আগে ই-কার চলাচল করত না যেমন ফরেস্ট্রি, আইন অনুষদসহ অন্যান্য এলাকাতেও এখন ই-কার চলবে। এ ছাড়া ১০ টাকার বেশি ভাড়া না নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।’

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬