রাকসু নির্বাচনে ২৫ বাসে ভোট দিতে আসছেন রাবি শিক্ষার্থীরা

১৬ অক্টোবর ২০২৫, ১১:৪১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিবহনের বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিবহনের বাস © টিডিসি ফটো

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এতে ভোট দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ছয় ধাপে ২৫টি বাসে করে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সে সময়ের মধ্য রাজশাহী শহর ও আশপাশের এলাকা থেকে ২টি বাস ক্যাম্পাসে পৌঁছান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, সকাল ৭টা, ৮টা, ৯টা, দুপুর ১২টা, ২টায় ৬টি ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে বাস। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে।

আরও পড়ুন: ৭০ শতাংশের বেশি ভোটকাস্ট হওয়ার আশা ভিসির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, ‘অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য আমরা ২৫টি বাস চালু করেছি, যাতে ভিড় ও বিশৃঙ্খলা না হয়। বিকেল ৪টা থেকে সবাই আবার ফিরতে পারবেন।’ 

তিনি আরও বলেন, ৪টা ও ৬টায় দুইটা বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাবে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬