শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে কেক কেটে খাওয়ানো হলো কুকুরকে

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ PM
টিএসসিতে কেক কেটে খাওয়ানো হলো কুকুরকে

টিএসসিতে কেক কেটে খাওয়ানো হলো কুকুরকে © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে কেক কেটে কুকুরকে খাইয়ে উদযাপন করা হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে এই কর্মসূচি পালন করে 'দ্য রেড জুলাই' নামে একটি সংগঠন।

এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। পরে টিএসসিতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা শুভ শুভ শুভদিন, খুনি হাসিনার জন্মদিন, খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দেন।

আয়োজকরা বলেন, আপনারা জানেন যে আজকে স্বৈরাচারী সরকার খুনি হাসিনার জন্মদিন ছিল। বিগত শাসন আমলে আমরা দেখতাম প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হলে হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দালালরা শিক্ষার্থীদের বাধ্য করে এই জন্মদিন পালন করাতো। শুধু হাসিনা না তার মুজিব পরিবারের সাথে সম্পৃক্ত যত ধরনের দিবস ছিল সবগুলোতেই শিক্ষার্থীদের ভয় দেখিয়ে পালন করাতো। এটা এখন ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে পরিচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা এই দিনটি ঘৃণ্য দিন হিসাবেই উদযাপন করতে চাই।

সংগঠনের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, খুনি হাসিনার জন্য যে কেক কাটা হয়েছে সেই কেক কুকুর‌ও খেতে চাচ্ছে না। কুকুর‌ও বুঝে যে হাসিনা কতটা স্বৈরাচার ছিল।

তিনি বলেন, বিগত শাসন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যারা রাজনীতি করতো না তাদেরও বাধ্য করে এই দিনটি পালন করাতো। তার প্রতিবাদেই এই আয়োজন। এর মাধ্যমে আমরা বুঝাতে চাই ভবিষ্যতে‌ও যেন কোন শাসন স্বৈরাচারী হাসিনার মতো বাধ্য করে কোন দিবস পালন না করায়।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬