চাকসু নির্বাচনে শীর্ষ তিন পদবিহীন প্যানেল ‘ভয়েস অব সিইউ’

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ PM
প্যানেল ঘোষণা করছেন মোসলেমা খানম আঁখি

প্যানেল ঘোষণা করছেন মোসলেমা খানম আঁখি © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘ভয়েস অফ সিইউ’ কর্মতৎপর শিক্ষার্থীদের নিয়ে সম্পাদকীয় প্যানেল ঘোষণা হয়েছে। প্যানেলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী রাখা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো শিক্ষার্থী শুভ মাহমুদের সম্মানে ‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক’ সম্পাদক পদেও কোনো প্রার্থী দেয়নি প্যানেলটি।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৪টায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে রাজনৈতিক পরিচয় নেই এমন, সংশ্লিষ্ট পদে দক্ষ এবং সৎ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন প্রার্থীরা।

প্যানেল থেকে দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোসলেমা খানম আঁখি, চাকসু নির্বাচনে বহুল আলোচিত এ পদে তিনিই একমাত্র নারী প্রার্থী। এছাড়া ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হাসান শাফি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ান আহমেদ অনিম, সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাদেক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু নাসিম, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী ইসমাইল হোসেন এবং নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইফতেখার হোসাইন।

উল্লেখ্য, আজ চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে আগামীকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

বৈরি আবহাওয়ায় এইচএসসিতে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পরীক…
  • ১৫ জুলাই ২০২৬
সবুজ ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি জবি ছ…
  • ১৫ জুলাই ২০২৬
সবাই একটি করে গাছ লাগাবে: প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে দলিল লেখককে হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাব…
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলতে চান স্পেন কোচ দে ল…
  • ১৫ জুলাই ২০২৬
 ব্লুটুথের বদলে আবারও তারযুক্ত হেডফোনে ফিরছেন ব্যবহারকারীরা
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence