ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে চাকসুতে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ছে

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময় ১ দিন বাড়ানো হয়েছে। চবি শাখা ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

আজ বিকাল ৫টা পর্যন্ত পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।  

এর আগে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দানের জন্য ২ দিন সময় বৃদ্ধি করে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। 

আবেদনপত্রে বলা হয়, আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু বিগত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছেন একইসাথে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। এমতাবস্থায় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুইদিন বর্ধিত করা হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হতো।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, 'আমরা গতকাল যত রাত থেকে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন পর্যন্ত কেউ এরকম আবেদন বা দাবি জানায়নি। এখন হঠাৎ এরকম দাবি আমাদের জন্য চিন্তার বিষয়। অনেক ভেবে শিডিউল করে তফসিল দেয়া ছিল। চাইলেই আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করি। তাদের আবেদনের প্রেক্ষিতে জরুরি মিটিংয়ে বসে আমরা ১ দিন সময় বৃদ্ধি করেছি।'

উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে, প্রার্থীদের অতিরিক্ত চাপ থাকায় নির্বাচন কমিশন সময় বাড়িয়ে যত রাতই হোক, শেষ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নেয়। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬