কাল বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম যথারীতি চলবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস যথারীতি চালু হবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং পরবর্তী ভোট গণনাসহ চার দিনব্যাপী কার্যক্রমের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম রোববার যথারীতি চলবে। এ সময় সংশ্লিষ্ট দফতরগুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬