ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

জুলাই ও একাত্তরে শহীদদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের

১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ AM
রায়েরবাজারে জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত করে নিজেদের কার্যক্রম শুরু করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

রায়েরবাজারে জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত করে নিজেদের কার্যক্রম শুরু করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট © টিডিসি সম্পাদিত

রাজধানীর রায়েরবাজারে জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত করে নিজেদের কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে যান নবনির্বাচিত নেতারা। ছাত্র সংসদের মূল কাজ আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর শুরু হবে বলে জানিয়েছেন তারা।

এ সময় নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, ‘তাদের আকঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করতে চাই। এখানেই জুলাই বিপ্লব শুরু হয় এবং সফলতার সঙ্গে আমরা শেষ করতে পেরেছি। মুক্তিকামী ছাত্র-জনতাসহ সবার কাছে দোয়া চাই। শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা।’

তিনি বলেন, ‘তারা প্রশ্ন করবে, আমরা কাজ করব। আমাদের যে সময় আছে, আশা করছি সে সময়েরর মধ্যে শহীদ, জুলাইয়ের যে আকঙ্ক্ষা, সে অনুযায়ী ক্যাম্পাসকে আমরা সাজাব। আমাদের লক্ষ্য, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা।’

তিনি আরও বলেন, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তারা আমাদের রাস্তা দেখিয়েছে। শহীদদের আমানত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই স্পিরিট পুনর্জাগনে আমরা শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আমরা সব শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করব, ফোনেও কথা বলার চেষ্টা করেছি। জুলাইয়ে শহীদদের পরিবারই আমাদের পরিবার।’

ভিপি বলেন, ‘জুলাই শহীদদের আকঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্যে। জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাই-বোন শহীদ হয়েছেন, তাদের প্রত্যাশাগুলো পূরণ করাই আমাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা সেটা শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়েই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চমৎকার নমুনা আমরা হাজির করতে চাই। এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।’

আরও পড়ুন: শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদের প্রশ্ন করবে, আমরা কাজ করব: ডাকসু ভিপি

সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেল থেকে জয়ী এস এম ফরহাদ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের কাজ শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর। সেটি দ্বিতীয় পর্ব। এর আগে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি। এখানে শতাধিক কবরের জুলাই শহীদের অনেকে চিহ্নিত না। ৭১ এর শহীদদেরও কবর জিয়ারত করব। তাদের জন্য দোয়া করেছি। এরপর থেকেই আমরা প্যানেলের কার্যক্রম শুরু করব।’

তিনি বলেন, ‘সবার সঙ্গে কথা বলব। তবে আমাদের কার্যক্রম কখন শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। জুলাই শহীদদের যে আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে, সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য, তাদের আত্মত্যাগের মূল্য যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে দিতে পারি। শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে আমরা সেটি যাতে জারি রাখতে পারি।’

এ সময় সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত মুহিউদ্দিন খানসহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাহিত নেতারা উপস্থিত ছিলেন।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950