নীলফামারীতে শ্রমিক নিহতের ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ PM
ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার শিক্ষার্থীরা

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার শিক্ষার্থীরা © টিডিসি

নীলফামারীতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার শিক্ষার্থীরা।

সমাবেশে ঢাবি শিক্ষার্থী রাকিব রহমন বলেন, ‘যখনই শ্রমিকদের অধিকারের কথা বলা হয় তখন তাদের ছেঁটে ফেলা হয়। তারা তাদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়ালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর গুলিবর্ষণ করে ও নির্যাতন করে। ফলে আমাদের একজন ভাই গতকাল নিহত হয়েছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে (বেপজা) এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে।’

এ সময় তিনি ইন্টেরিম সরকারের কাছে শহীদ হওয়া শ্রমিকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। 

সজিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর শ্রমিক হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এখনো কেনো জনগণের টাকায় কেনা গুলি আমার ভাইদের ওপর করা হচ্ছে? গতকালকের ঘটনায় যারা জড়িত, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে।’

রন্জন নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যারা সচল করে রেখেছে তাদের উপর কিভাবে সরকারের পেটোয়া বাহিনী নির্মম নির্যাতন করেছে তা আমরা দেখেছি। দুঃখের সাথে বলতে হয় শোষক গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য সবসময় তাদের ব্যবহার করে আসছে।’

শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সভাপতি হলেন আহসান লাবিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬